বাংলাদেশ

নিরাপত্তা নয়, বাজেটের কারণে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইইউ: ইসি সচিব

ইসি সচিবের ছবি, তিনি বসে আছেন, পেছনে গাছ ও অফিসের সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসি সচিবের ছবি, তিনি বসে আছেন, পেছনে গাছ ও অফিসের সাজসজ্জা, বিভিন্ন সংবাদমাধ্যমের মাইক্রোফোন সামনে রাখা।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম বলেছন, নিরাপত্তা নয় বরং বাজেটে সমস্যার কারণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর হেড অফিস। 

আজ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এই কথা জানান ইসি সচিব।

২০১৮ সালেও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে কোন নির্বাচনী পর্যবেক্ষক পাঠায়নি।

এর আগে, নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইইউর ছয় সদস্যের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ৮ থেকে ২৩ জুলাই বাংলাদেশ সফর করে। এসময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ইইউ প্রতিনিধি দল পৃথক বৈঠক করেন।

বিষয়:ইইউইউরোপীয় ইউনিয়নইসিপর্যবেক্ষকসচিব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…