জনপদ

মারা গেছেন সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের স্ত্রী

মারা গেছেন সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের স্ত্রী

ছবি: সংগৃহীত

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক এর সহধর্মিণী কানিজ ফাতেমা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। স্বামী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

জয়নুল আবেদীন ফারুক গণমাধ্যমকে জানান, নির্বাচনের পরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী। পরবর্তীতে গত ১৭ ফেব্রুয়ারি তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতাল এ ভর্তি করা হয়। গত কয়েকদিন ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আজ বাদ জোহর ঢাকার নিকুঞ্জতে তার বাসার সামনে প্রথম জানাজা এবং আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুর গ্রামে নিজ বাড়িতে তার দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

বিষয়:চলে গেলেনসাংসদ ফারুকের স্ত্রী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…