রাজনীতি

ভোটে আর কেউ হাত দিতে পারবে না: জামায়াতের আমির

ভোটে আর কেউ হাত দিতে পারবে না: জামায়াতের আমির

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখন আর কোনো দুর্বৃত্ত কারো ভোটে হাত দিতে পারবে না। কেউ কোনো ক্ষতি করতে এলে তাকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, জাতি কোন দিকে এগোচ্ছে, তার আলামত এখন স্পষ্ট হয়ে উঠেছে। জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথেই দেশ এগিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের বাধা বা অনিয়ম মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

জনসভায় তিনি আরও ঘোষণা দেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে দেশের পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতেই তাদের এই অঙ্গীকার বলে জানান তিনি।

বিষয়:আমির ডা. শফিকুর রহমানকিশোরগঞ্জজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…