আন্তর্জাতিক

৯ বছর পর পাকিস্তানে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে যাচ্ছেন, ৯ বছর পর প্রথমবারের মতো. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে যাচ্ছেন, এটি ৯ বছর পর প্রথমবারের মতো।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলতি বছর পাকিস্তানে যাচ্ছেন ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ৯ বছর আগে ২০১৫ সালে শেষবার পাকিস্তান গিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

এনডিটিভি জানিয়েছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে অক্টোবরের মাঝামাঝিতে আয়োজক দেশ পাকিস্তানে যাচ্ছেন পড়শি দেশে যাচ্ছেন ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এসসিও সম্মেলনে যোগ দিতে গত অগস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান। এই সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

ভারত-পাকিস্তান ছাড়াও এসসিও-র সদস্য দেশগুলি হল চিন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। গত বছর এসসিও সম্মেলনে নেতৃত্ব দিয়েছিল ভারত।

গত বছরের জুলাইয়ে ভার্চুয়ালি এই সম্মেলন হয়েছিল। ২০০৫ সালে পর্যবেক্ষক দেশ হিসেবে এসসিওতে যোগ দেয় ভারত। ২০১৭ সালে পূর্ণ সদস্য হয়। একই বছর এসসিও এর পূর্ণ সদস্য দেশ হয় পাকিস্তানও।

বিষয়:জয়শঙ্করপাকিস্তানভারত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…