বিনোদন

আমার বিশ্বাস ছিলো সত্যের জয় হবে, সেটাই হলো: নিপুণ

নিপুণের সাক্ষাৎকারের সময় সাংবাদিক ও দর্শকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিপুণের সাক্ষাৎকারের সময় সাংবাদিক ও দর্শকদের উপস্থিতি, যেখানে তিনি কথা বলছেন এবং মিডিয়া কর্মীরা তার পেছনে দাঁড়িয়ে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘আমার বিশ্বাস ছিলো সত্যের জয় হবে, সেটাই আজকে প্রমাণিত হলো। নির্বাচনে না এলে বুঝতেই পারতাম না, এতো মানুষ আমাকে ভালোবাসে। বিগত ছয় মাস যারাই আমার পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে আমার আইনজীবীদের প্রতি।’

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে সোমবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন চিত্রনায়িকা নিপুণ।

সোমবার বিকেলে এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় নিয়ে কথা বলেন নিপুণ। এসময় নিপুণের সাথে আরও ছিলেন শিল্পী সমিতির সভাপতি ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, চিত্রনায়ক ইমন, ডি এ তায়েব, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান সহ অনেকে।

সংবাদ সম্মেলনে নিপুণ বলেন,‘দীর্ঘ নয় মাস ধরে আমি ধৈর্য্য ধরে ছিলাম। অপেক্ষায় ছিলাম, সত্যের পক্ষে রায় আসার। অবশেষে সত্যের জয় হলো।’

চলতি বছরের ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তবে সাধারণ সম্পাদক পদ নিয়ে নিপুণ ও জায়েদ খানের মধ্যে জটিলতা সৃষ্টি হয়। দুপক্ষের পাল্টাপাল্টি মামলা হলে পদে কে দায়িত্ব পালন করবেন, তা নিয়ে সংশয় ছিল শিল্পীদের মধ্যে।

বিষয়:ইমনইলিয়াস কাঞ্চনএফডিসিজায়েদ খানডি এ তায়েবনিপুণ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…