বাংলাদেশ

স্বাধীনতা পুরস্কার পেলেন ৯ ব্যক্তি ও একটি সংস্থা

মহান স্বাধীনতা দিবস ২০২৩ উপলক্ষে চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর স্বাধীনতা দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে অতিথি ও অতিথিদের সম্মাননা প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়জন বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানেকে দেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পুরস্কার-২০২৩’ প্রদান করেছেন। পুরস্কারপ্রাপ্তরা জাতীয় পর্যায়ে তাদের নিজ নিজ ক্ষেত্রে অসামান্য ও গৌরবময় অবদানের কারণে এই স্বীকৃতি পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই পুরস্কার বিতরণ করেন।

পদক প্রাপ্তরা হলেন বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) শামসুল আলম, প্রয়াত লেফটেন্যান্ট এজি মোহাম্মদ খুরশিদ (মরণোত্তর), শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া (মরনোত্তর) ও মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

প্রয়াত ড. মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন) (মরণোত্তর) ‘সাহিত্য’ বিভাগে মনোনীত হয়েছেন। বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফেরদৌসী কাদরীকে ‘গবেষণা ও প্রশিক্ষণ’ বিভাগে মনোনীত করা হয়েছে। পবিত্র মোহন দে ‘সাংস্কৃতিক’ এবং এএসএম রকিবুল হাসানকে ‘ক্রীড়া’ বিভাগে মনোনীত হয়েছেন।

‘সোশ্যাল সার্ভিস/পাবলিক সার্ভিসেস’ বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ।

এর আগে গত ৯ মার্চ স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিষয়:প্রধানমন্ত্রীশেখ হাসিনাস্বাধীনতা পুরস্কার-২০২৩
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…