লাইফস্টাইল

ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে ফ্যাশন ব্র্যান্ড

দুটি তরুণ নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে বসে থাকছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে বসে থাকছেন, পেছনে কাঠের সিঁড়ি ও প্রাচীন স্থাপত্যের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মসলিন ও জামদানি ঐতিহ্যের ধারাবাহিকতায় দেশীয় পোশাকশিল্পে নতুন মাত্রা যোগ করেছে তরুণপ্রজন্মের ফ্যাশন ব্র্যান্ড ‘নীলিমা’। ২০২০ সালের শেষ দিকে যাত্রা শুরু করা ব্র্যান্ডটি ইতোমধ্যে ক্রেতাদের মধ্যে পরিচিতি পেয়েছে।

নীলিমায় রয়েছে থ্রি-পিস, শাড়ি, জুতা ও আনুষাঙ্গিক নানা পণ্য। প্রতিটি পোশাকে থাকে দক্ষ কারিগরের ছোঁয়া ও মানসম্পন্ন উপকরণ। কাঁচামাল, সুতো ও বুনন সব কিছুই দেশীয়ভাবে প্রস্তুত করা হয়।

ব্র্যান্ডটির ব্যবস্থাপনা পরিচালক তালহা জুবায়ের লোকমান জানান, নীলিমার লক্ষ্য শুরু থেকেই ছিল বিশ্বমানের প্রিমিয়াম কাপড় তৈরি ও বিক্রি করা। ঢাকায় যাত্রা শুরু করলেও বর্তমানে নীলিমা সারা দেশের পাইকারি বাজার ও অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে পণ্য সরবরাহ করছে।

বিভিন্ন উৎসব উপলক্ষে নীলিমা নিয়মিতভাবে নতুন ডিজাইন বাজারে আনে। তরুণদের রুচিকে গুরুত্ব দিয়েই প্রতিষ্ঠানটি ডিজাইন ও উৎপাদনের পরিকল্পনা করে থাকে।

বিষয়:নীলিমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…