বাংলাদেশ

সারাদেশে রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা

ধূসর সকালে রাস্তায় দুই নারী, একজন মাস্ক পরা, অন্যজন বই নিয়ে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধূসর সকালে ধুলিঝড়ের কারণে রাস্তায় দুই নারী হাঁটছেন, একজন মাস্ক পরা, অন্যজন বই নিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার ১০ ডিসেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

ঢাকায় আজ পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩১ মিনিটে।

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা আরও কমতে পারে।

বিষয়:আজকের আবহাওয়াআবহাওয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…