চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি সেবা চালু

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
1:04 অপরাহ্ন 24, জুলাই 2024
প্রবাস সংবাদ
A A
Advertisements

সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সৌদি প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন শুরু হয়েছে।

বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবার উদ্বোধনকালে নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান এ কথা জানান। জাতীয় পরিচয়পত্র সেবার উদ্বোধন উপলক্ষে দূতাবাসের সভাকক্ষে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এর সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন কমিশনার মোঃ আনিছুর রহমান। প্রধান অতিথি আনিছুর রহমান তার বক্তব্যে নাগরিকের দৈনন্দিন বিভিন্ন কাজে জাতীয় পরিচয়পত্রের গুরুত্বের বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, সরকারের প্রবাসী বান্ধব নীতির অংশ হিসেবে নির্বাচন কমিশন, আইডিইএ প্রকল্প এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দূতাবাসগুলোতে ধাপে ধাপে ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

এছাড়া তিনি প্রবাসীদের বৈদিশিক রির্জাভ বৃদ্ধির পাশপাশি অর্থনীতির চাকাকে সক্রিয় রাখতে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহবান জানান।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে একটি নির্ভূল ভোটার নিবন্ধন ব্যবস্থা চালু করা হয়েছে। এই ভোটার নিবন্ধন ব্যবস্থা দেশের সকল নাগরিকের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার রক্ষায় একটি অনন্য ও কার্যকর পদক্ষেপ হিসেবে ইতোমধ্যেই দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, সৌদি আরবে বসবাসরত অভিবাসী বাংলাদেশিদের অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। ফলে প্রবাসীদের দেশে অনেক ধরনের সেবা প্রাপ্তিতে সমস্যায় পড়তে হয়। সৌদি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেয়ার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিসে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে কারিগরি প্রক্রিয়া ও প্রশিক্ষণ দেয়া সম্পন্ন করেছে।

দূতাবাসে জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইনে ফরম পূরণের সিস্টেম https://services.nidw.gov.bd ইতোমধ্যে লাইভ করা হয়েছে। বায়োমেট্রিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করা হবে।

ট্যাগ: এনআইডি সেবাচালুপ্রবাসী বাংলাদেশিসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা বন্ধ

পরবর্তী

কাঠমান্ডু বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, ১৫ যাত্রী নিহত

পরবর্তী

কাঠমান্ডু বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, ১৫ যাত্রী নিহত

নরসিংদী কারাগার যেন যুদ্ধক্ষেত্রের কোনো ধ্বংসস্তূপ

সর্বশেষ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি 1, 2026

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version