ফুটবল

ছয় বছরের চুক্তিতে বার্সায় আসছেন নিকো উইলিয়ামস

বার্সায় যোগ দিতে প্রস্তুত নিকো উইলিয়ামসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিচে গোলের উদযাপনরত নিকো উইলিয়ামস, ফুটবল মাঠে তার উপস্থিতি ফুটবল প্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সবশেষ লিগ মৌসুমে লা লিগা শিরোপা জেতা বার্সেলোনা ট্রফি ধরে রাখতে আক্রমণে শক্তি বাড়াতে দলে টানছে নিকো উইলিয়ামসকে। আগামী মৌসুমে লামিন ইয়ামালের সঙ্গে দেখা যাবে ২২ বর্ষী স্পেনিয়ার্ড তারকাকে। ২০৩১ সাল পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তির কথা পাকা করে ফেলেছেন নিকো, জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

দলবদলের খবর আগেভাগেই বলে দেয়ার নির্ভরযোগ্য ক্রীড়া সাংবাদিক রোমানো জানিয়েছেন, লা লিগার দলটির সঙ্গে আর্থিক আলোচনা এখনও বাকি থাকলেও বার্সায় আসতে রাজি হয়েছেন অ্যাথলেটিক বিলবাওয়ে খেলা নিকো। তিনি প্রতি মৌসুমে ৭-৮ মিলিয়ন ইউরো আয় করবেন কাতালুনিয়ার ক্লাবটি থেকে।

উইলিয়ামসকে গত মৌসুমেই দলে টানার পরিকল্পনা ছিল বার্সার। দলবদলে কাতালানদের অগ্রাধিকার তালিকার শীর্ষে ছিলেন। দানি ওলমোকে কেনার পর আর্থিক সংকটে ভোগা কাতালানদের নিকোকে দলে টানার পরিকল্পনা থেকে সরে আসতে হয়।

বিষয়:নিকো উইলিয়ামসবার্সেলোনালা লিগালিড স্পোর্টসস্পেন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…