বিনোদন

কেন কনসার্ট থামিয়ে দৌড়ে পালান নিক?

একজন গিটারিস্ট পারফরম্যান্স করছেন, ব্যাকগ্রাউন্ডে অন্য শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন গিটারিস্ট স্টেজে পারফর্ম করছেন, পেছনে অন্যান্য শিল্পীরা ও আলো ঝলমল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী আমেরিকান জনপ্রিয় সংগীত তারকা নিক জোনাস। সঙ্গে দুই ভাই কেভিন জোনাস এবং জো জোনাসকে নিয়ে গঠিত ‘জোনাস ব্রাদার্স’ তাদের ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসাবে মঙ্গলবার প্রাগে কনসার্টে পারফর্ম করছিলেন। কনসার্ট চলাকালীন হঠাৎ মঞ্চ ছেড়ে দৌড়ে পালান নিক!

তেমনি একটি ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে চলছে তুমুল আলোচনা। ইনস্টাগ্রাম ব্যবহারকারী ‘জোনাস ডেইলি নিউজ’-এর শেয়ার করা ক্লিপে দেখা গেল, নিক জোনাস দর্শকদের দিকে তাকালেন এবং তারপরে হঠাৎ দৌড়াতে শুরু করলেন। মঞ্চ থেকে নামার সময় কাছেই দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীকেও ইশারা করেন তিনি। দু’জনেই মঞ্চ থেকে দৌড়ে পালিয়ে যান।

অন্য আরেকটি ক্লিপে দেখা যায়, নিকের মাথা লক্ষ্য করে হঠাৎই একটি লাল লেজার লাইট এসে পড়ে। নিক যখন পালিয়ে যান তখনও কেভিন জোনাস এবং জো জোনাস মঞ্চে ছিলেন!

কনসার্টে আগত শ্রোতাদর্শকদের বরাতে পরে জানা যায়, এই ঘটনার কারণে জোনাস ব্রাদার্সকে তাদের শো সাময়িকভাবে বিরতি দিতে হয়েছিল। কনসার্টে নিকের উপর লেজার লাইট ফেলা ব্যক্তিকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেয়া হয়। ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত লেখেন, ‘শো থামানোর চেষ্টা। আমি তো নিককে পালিয়ে যেতে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম’। আরেকজন লেখেন, ‘কী অবস্থা। এরা এসব নিয়ে ঢোকার অনুমতি কী করে পায়।’

জোনাস ব্রাদার্স সবশেষ রবিবার প্যারিসে পারফর্ম করেছিল। প্রাগের পর বুধবার পোল্যান্ডের ক্রাকোতে শেষ হবে তাদের সফর।

বিষয়:নিকনিক জোনাসপ্রিয়াঙ্কা চোপড়াসংগীত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…