ফুটবল

খুব জলদিই ব্রাজিল জার্সিতে ফিরবেন নেইমার

ব্রাজিলের জার্সিতে থাকা দুই ফুটবল খেলোয়াড় হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের জার্সি পরা দুই ফুটবল খেলোয়াড় হাসিমুখে দাঁড়িয়ে, ফুটবল মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কৌশলগত কারণে নতুন কোচ কার্লো আনচেলত্তির স্কোয়াডে বাদ পড়েছেন নেইমার। তাকে ছাড়া চিলির বিপক্ষে মারাকানায় ৩-০তে দাপুটে জয় তুলেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের হাতে আর একটি ম্যাচ আছে, তবে তারা টিকিট নিশ্চিত করেছে অনেক আগেই। সেলেসাও সাবেক রোনালদিনহো ভাবছেন নেইমারকে নিয়ে, বললেন শিগগিরই ব্রাজিল দলে ফিরবেন নেইমার।

‘বিশ্বাস করি এটা সময়ের ব্যাপার মাত্র। পিছু ফিরে দেখার কোন সুযোগ নেই। ২০০২ বিশ্বকাপ আমরা জিতেছি। নেইমারকে ২০২৬ বিশ্বকাপ জয়ে ব্রাজিলকে সাহায্য করতে হবে।’

আনচেলত্তির কোচিং নিয়েও মুখ খুলেছেন রোনি। এসি মিলানে তার অধীনে খেলেছেন এ ব্রাজিলিয়ান।

‘আনচেলত্তি তখন সবে এসেছিল। তার সাথে মিলানে কাজ করেছি। তিনি পূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন একজন অন্যতম সফল কোচ। তার সফলতা কামনা করছি। আশা করছি তিনিই পারবেন ব্রাজিলকে একদম শীর্ষে পৌঁছাতে।’

২০২৩ সালের অক্টোবরে শেষ ব্রাজিলের জার্সিতে দেখা গিয়েছিল নেইমারকে। তখন পায়ের চোটে সাইডলাইনে চলে যেতে হয়। ২০২৫এ সাবেক কোচ ডোরিভাল জুনিয়র দলে ডাকলেও ফিটনেসের জন্য আবারও বাদ পড়েন তিনি।

বিষয়:নেইমারবিশ্বকাপ বাছাইব্রাজিলরোনালদিনহোলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…