ফুটবল

পিএসজি ছাড়লে ইউনাইটেডে যেতে চান নেইমার

নেইমার পিএসজি ছাড়ার ইঙ্গিত দিয়ে আঙুলের নাকের কাছে রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার পিএসজি ছাড়ার ইঙ্গিত দিয়ে আঙুলের নাকের কাছে রাখছেন, ফুটবল মাঠে তার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছাড়লে নেইমারের আগ্রহের কেন্দ্র কেবলই ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু চুক্তি শেষ না হওয়ায় ব্রাজিলিয়ান তারকার নতুন কোনো ক্লাবে যাওয়া নির্ভর করছে পিএসজির সিদ্ধান্তের উপর।

ফরাসি জায়ান্টদের সঙ্গে ৩১ বর্ষী ব্রাজিলিয়ানের চুক্তির মেয়াদ আরও দুই বছর রয়েছে। সম্প্রতি নেইমারের বাড়ির সামনে ক্লাব ছাড়ার জন্য বিক্ষোভ করেছে পিএসজি কিছু সমর্থক। ওই ঘটনা পার্ক ডে প্রিন্সেস ছাড়ার আলোচনাকে আরও তরান্বিত করছে বলেই আভাস।

সোমবার খবর আসে ম্যানচেস্টার ইউনাইটেড নেইমারকে দলে টানতে আগ্রহী এবং ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতো জানাচ্ছে নেইমারও ওল্ড ট্রাফোর্ডে যেতে আগ্রহী।

ফরাসি গণমাধ্যমেই প্রথম খবর হয়, নেইমারকে দলে টানতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয়কে পাওয়ার জন্য রেড ডেভিলদের পাশাপাশি লড়াইয়ে নেমেছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল ইউনাইটেড। আলোচনায় নাম এসেছে আর্সেনালেরও।

বিষয়:চেলসিনিউক্যাসলনেইমারপিএসজিফ্রান্সব্রাজিল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…