Advertisements
চোটের কারণে প্রথম ম্যাচের পর থেকেই বাইরে থাকতে হয় নেইমারকে। অন্যদিকে ডিফেন্ডার অ্যালেক্স তেলেস ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের ছিটকে পড়ার খবরে সমর্থকদের মনে ভর করেছিল হতাশা। সব শংঙ্কা দূর করে সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার। বেশ সাবলীলভাবেই অনুশীলন করছেন তিনি। ফলে কিছুটা হলেও স্বত্বিতে আছেন ব্রাজিল সমর্থকরা।







