ফুটবল

প্রেমিকার অভিযোগ, নেইমার বললেন- ‘আমি ভুল করেছি, অন্যায় করেছি’

Stylish couple in formal attire at outdoor event during sunset. Channel i News - চ্যানেল আই নিউজ

A man and woman dressed elegantly, standing outdoors on a grassy field with sunset in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাজিল ফরোয়ার্ড নেইমার আবারও নেতিবাচক কারণে শিরোনামে। এবার সন্তানসম্ভবা প্রেমিকা মডেল ব্রুনা বিয়ানকার্দির বিশ্বাসভঙ্গের অভিযোগ তার বিরুদ্ধে। ডিজিটাল প্লাটফর্মের ইনফ্লুয়েন্সার ফের্নান্দো ক্যাম্পোস পিএসজি তারকার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট পোস্টের পর অভিযোগটি ওঠে। যার জেরে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন নেইমার।

২০২২ সালের জুনে ৩১ বর্ষী নেইমারের সাথে ব্রুনার বিচ্ছেদ ঘটে, সেসময় অভিযোগ ছিল নেইমার প্রতারণা করেছেন। গত জানুয়ারিতে আবারও দুজনের সম্পর্ক জোড়া লাগে, এপ্রিলে ব্রুনার সন্তান ধারণের কথা প্রকাশ করেন তারা।

কলামিস্ট ফ্যাবিও ওলিভিয়েরো একটি সংবাদ প্রকাশ করেছেন, যেখানে ক্যাম্পোস দাবি করেছেন সাও পাওলোতে ভ্যালেন্টাইনের আগে তারা সময় কাটিয়েছেন। তার এবং নেইমারের মধ্যে কী ঘটেছে সে সংক্রান্ত স্ক্রিনশট প্রকাশ করে বলেছেন- বিশ্বকাপের আগ থেকে তাদের আলাপচারিতা শুরু হয়েছিল।

এমন ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন নেইমার- ‘আমি দেখেছি তোমার উপর কতটা ঝড়-ঝাঁপটা যাচ্ছে, এসবের জন্য কতটা ভোগান্তিতে পড়েছ তুমি এবং কতটা থাকতে চাও আমার পাশে।’

‘এবং, আমি তোমার দ্বারগ্রস্ত, আমি একটি ভুল করেছি, আমি তোমার সাথে অন্যায় করেছি।’

‘ব্রু, ইতিমধ্যে আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চেয়েছি, মিডিয়ার অপ্রয়োজনীয় প্রকাশের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া আমার দায়িত্ব মনে করি। যদি একটি ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে চলে আসে, তার জন্য প্রকাশ্যেই ক্ষমা চাওয়া উচিত।’

ফের্নান্দো ক্যাম্পোস দাবি করেছেন, ব্রুনার সঙ্গে নেইমারের সম্পর্কের বিষয়টি অবগত ছিলেন না তিনি। ভ্যালেন্টাইনের পরদিন নেইমার সন্তানসম্ভবা প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করেন। পরে বিষয়টি জানতে পারেন। প্রেমিকা থাকার বিষয়টি এড়িয়ে যাওয়াকে কুৎসিত বলেছেন ক্যাম্পোস।

কলামিস্ট এরলান বাস্তোস প্রকাশ করেছেন, নেইমার অন্য মেয়েদের সাথে দেখা করতে পারবেন, ব্রুনার সঙ্গে এমন একটি ‘চুক্তি’ও আছে। ওই চুক্তি অনুসারে মেয়েদের চুমু দেয়া বা জনসম্মুখে আসার অনুমতি নেই।

ব্রুনাকে ছাড়া থাকতে পারবেন না উল্লেখ করে নেইমার লিখেছেন, ‘তোমাকে ছাড়া অন্যকিছু কল্পনা করতে পারছি না। জানি না আমাদের সম্পর্ক কাজ করবে কিনা। কিন্তু আজ নিশ্চিত হও আমি চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য সফল হবে, আমাদের ভালোবাসা বাচ্চার জন্য জয়ী হবে, আমাদের একে অপরের প্রতি ভালোবাসা আরও শক্তিশালী হবে। সবসময় আমরা, তোমাকে ভালোবাসি।’

বিষয়:ক্যাম্পোসনেইমারব্রাজিললিড স্পোর্টসসাও পাওলো
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…