চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ন ২০, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

দুই ডাবল সেঞ্চুরির ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারল শ্রীলঙ্কা। ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনে ৩৫৮ রানে লঙ্কানদের অলআউট করলে ৫৮ রানের জয় পায় স্বাগতিক দল। এতে করে টেস্ট সিরিজের দুই ম্যাচেই জয় তুলে লঙ্কানদের হোয়াইটওয়াশ করল কিউইরা।

সোমবার ৩০৩ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের শুরুতেই হোঁচট খায় তারা। ম্যাট হেনরির বলে কেইন উইলিয়ামসনকে ক্যাচ দিয়ে আউট হন কুশল মেন্ডিস। আগের দিনের করা ৫০ রানেই ফেরেন তিনি। দুই ওভার পর ম্যাথুসকে ফিরিয়ে দেন ব্লেয়ার টিকনার। ২ রান আসে তার ব্যাট থেকে।

১১৬ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। এ সময় দলের হাল ধরেন দিনেশ চান্ডিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা। কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন এ দুই ব্যাটার। এতে করে পঞ্চম উইকেট জুটিতে স্কোরবোর্ডে ১২৬ রান যোগ করেন তারা। দুজনেই পান ফিফটির দেখা।

৯২ বলে ৬২ রান করে চান্ডিমাল আউট হলে ধনাঞ্জয়াকে সঙ্গ দিতে মাঠে নামেন উইকেটরক্ষক ব্যাটার নিশান মাধুশকা। তাকে নিয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া ধনাঞ্জয়া আউট হন ৯৮ রানে। ১৮৫ বলে ১২ চার ও ১ ছয়ে সেঞ্চুরির ২ রান আগে শেষ হয় ধনাঞ্জয়ার ইনিংস।

ধনাঞ্জয়া আউটের পর কাসুন রাজিথা ১১০ বলে ২০, প্রবাথ জয়াসুরিয়া ৪৫ বলে ২ এবং লাহিরু কুমারা ৪৫ বলে ৭ রান করলে শেষ পর্যন্ত ৩৫৮ রানে থামে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের চাকা।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৫৮০ রানের জবাবে দেড়শ পেরিয়ে থামে সফরকারী দলের ইনিংস। ফলো-অন এড়াতে না পেরে দ্বিতীয়বারও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ইনিংস ও ৫৮ রানের হার নিয়েই মাঠ ছাড়ে দিমুথ করুণারত্নের দল।

Reneta

তিনটি করে উইকেট নেন নিউজিল্যান্ডের টিম সাউদি ও টিকনার। মিশেল ব্রেসওয়েল দুটি, একটি করে উইকেট নেন ম্যাট হেনরি ও ডগ ব্রেসওয়েল।

Jui  Banner Campaign
ট্যাগ: টিম সাউদিনিউজিল্যান্ডমেন্ডিসলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিনের বেতন-ক্যাটাগরি দুটোই কমলো

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের ছুটি বাড়ানো হতে পারে: সড়ক পরিবহন মন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
নিখোঁজ যুবক তহিদুল ইসলাম তুহিনের মা তাসমিনা বেগম বিনা (নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করছেন, প্রতিনিধির পাঠানো ছবি.

নিখোঁজ যুবককে ফিরিয়ে দিতে ২ কোটি টাকা দাবির অভিযোগ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

‘সেলিম সাহেবের কারণেই আজ আমি শাহরুখ’

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বাংলাদেশ

প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT