ক্রিকেট

ওয়েলিংটনে লায়নের ঘূর্ণিতে চওড়া হাসি অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা উইকেটের পরে উল্লাস করছে, মাঠে খেলা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনে আভাস ছিল লড়াই জমে ওঠার, সেটি আর এগিয়ে নিতে দিলেন না নাথান লায়ন। অস্ট্রেলিয়ার স্পিনারের ঘূর্ণিতে প্রথম সেশনেই হাতের ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড। স্বাগতিকদের ১৭২ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

৩৬৯ রানের লক্ষ্যে নেমে ১৯৬ রানে গুটিয়ে গেছে কিউইবাহিনী। দুই ইনিংস মিলিয়ে কিংবদন্তি অজি স্পিনার লায়ন একাই তুলে নেন ১০ উইকেট। ম্যাচসেরা হয়েছেন ক্যামেরন গ্রিন। প্রথম ইনিংসে দলের প্রবল চাপে ১৭৪ রানের ইনিংস খেলেছিলেন গ্রিন, দ্বিতীয় ইনিংসেও ৭৪ রান করে রাখেন অবদান। বল হাতেও ১ উইকেট নিয়েছেন ২৪ বর্ষী ব্যাটিং অলরাউন্ডার।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে রোববার আগেরদিনের ৩ উইকেটে ১১১ রান নিয়ে নেমে ৬ ওভার পর জোড়া উইকেট হারায় নিউজিল্যান্ড। ১০৫ বলে ৫৯ করা বাঁহাতি ব্যাটার রাচীন রবীন্দ্র বোল্ড হন লায়নের বলে। একই ওভারে শূন্য রানে টম ব্ল্যান্ডেলকে ফেরান লায়ন। ৩৬ বর্ষী লায়নের পরের ওভারে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন গ্লেন ফিলিপস। তার ব্যাট থেকে আসে ১ রান।

ড্যারেল মিচেল একপ্রান্তে দেখতে থাকেন উইকেট পতন। স্কট ক্রিস্টোফার তখন কুগেলিঝিনের সঙ্গে খানিক সময় প্রতিরোধ গড়লেও খুব একটা আগাতে পারেননি। দেড়শো ছাড়ানোর পর ২৮ বলে ২৬ করা কুগেলিঝিন ফেরেন গ্রিনের বলে।

এরপর ম্যাট হেনরি, টিম সাউদিরা ছোট ছোট জুটিতে কিছুটা সময় সঙ্গ দেন ড্যারিল মিচেলকে। তবুও দুইশো ছুঁতে পারেনি নিউজিল্যান্ড। শেষ ব্যাটার হিসেবে জশ হ্যাজেলউডের বলে আউট হন মিচেল। ১৩০ বলে ৩৭ রান আসে তার ব্যাট থেকে।

আগেরদিনের ২ উইকেটের সঙ্গে চতুর্থ দিনে আরও ৪ উইকেট নেন স্পিনার লায়ন। জশ হ্যাজেলউড দুটি, ট্র্যাভিস হেড ও গ্রিন নেন একটি করে উইকেট।

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ক্রাইস্টচার্চে আগামী শুক্রবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বিষয়:অস্ট্রেলিয়ানাথান লায়ননিউজিল্যান্ডনিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…