লোভ-লালসার গল্পে মঞ্চে ফিরছে ‘সুড়ঙ্গ’

নাট্যশিল্পীরা মঞ্চে পারফর্ম করছে, রঙিন পোশাক ও ব্যাকড্রপের সঙ্গে, সাংস্কৃতিক অনুষ্ঠানের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা-২০২৬ উপলক্ষে রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে এথিকের জনপ্রিয় নাটক ‘সুড়ঙ্গ’। সৈয়দ ওয়ালীউল্লাহর রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল নাটকটি মঞ্চায়ন। এটি আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ।
মানুষের ধন-সম্পদের প্রতি চিরন্তন লোভ, অন্যের সম্পদ নিজের করে নেওয়ার প্রবৃত্তি এবং সেই মানসিকতার নানা দিককে হাস্যরসাত্মক আবহে তুলে ধরা হয়েছে ‘সুড়ঙ্গ’ নাটকে।
নাটকটিতে অভিনয় করেছেন অপ্সরা আফনান, মনি কানচন, সুকর্ন হাসান, প্রদীপ কুমার, আজিম উদ্দিন, নাহিদ মুন্না, রেজিনা রুনি, তানায আজিম, আমেনা আলো, এসপি খান শাওন, রুবেল খান, দীপেন মজুমদার, ইবনে মবিয়া, মেহেরুন নেসা ও মৃত্তিকা প্রভাসহ আরও অনেকে।
নাটকটির সহযোগী নির্দেশক মনি কানচন। মঞ্চ পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় শুভাশিস দত্ত তন্ময়, আবহ সংগীতে শিশির রহমান, কোরিওগ্রাফিতে এম আর ওয়াসেক এবং পোস্টার ডিজাইনে চারু পিন্টু।
প্রযোজনা ব্যবস্থাপক সুকর্ন হাসান এবং প্রযোজনা অধিকর্তা হিসেবে রয়েছেন এথিকের সভাপতি রেজানুর রহমান।







