চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তুফান’র গানে সুদিনের কথা, আলোচনায় জীবন-রসূল-নিধি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৫ অপরাহ্ন ১৫, জুলাই ২০২৪
বিনোদন
A A

ঈদের রেশ কাটলেও কাটেনি ‘তুফান’-এর রেশ। সুপারস্টার শাকিব খানের এ সিনেমা থিয়েটারে তাণ্ডব চালাচ্ছে। সামাজিক মাধ্যমেও ছড়াচ্ছে উন্মাদনা। সেই উন্মাদনার রসদ হিসেবে প্রকাশ পেল ছবিটির গান ‘আসবে আমার দিন’।

সিনেমা মুক্তির প্রায় এক মাস পর রবিবার (১৪ জুলাই) প্রকাশ করা হয়েছে তুফানের গান ‘আসবে আমার দিন’। আর গানটি প্রকাশের পর পরই মুহূর্তে মন জয়ও করে নিয়েছে। বাহবা পাচ্ছেন গান সংশ্লিষ্টরাও।

‘আসবে আমার দিন’ গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রবিউল ইসলাম জীবন। আরাফাত মহসীন নিধির সুর-সংগীতে গানে কণ্ঠ দিয়েছেন রেহান রসূল। মিক্স-মাস্টারিংয়ে আরাফাত কীর্তি। ছবিতে দুটি ভার্সনে গানটি ব্যবহার করা হয়েছে। অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে মূল ভার্সনের গানটি।

গানটির মাধ্যমে মূলত শান্তরূপী শাকিবের স্বপ্নের কথা তুলে ধরা হয়েছে। দর্শকদের মুগ্ধ করেছে তা। ফলস্বরূপ প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে চরকি এবং এসফিএফের চ্যানেলে প্রায় ১২ লাখ দর্শক পেয়েছে গানটি।

গানটি নিয়ে গীতিকবি রবিউল ইসলাম জীবন বলেন, ‘সবার জীবনেই সুদিন আসে। আসবে আমার দিন— এমন আশা বুকে ধরে বাঁচে সবাই। যন্ত্রণা, প্রতিবন্ধকতা সয়ে এগিয়ে যায়। একদিন ভাগ্যের চাকা ঘোরে, কষ্টের সূর্য ডুবে উঁকি দেয় সুদিনের আলো। সিনেমার গল্পের এমনই বিষয়বস্তু নিয়ে গানটি লিখেছি। প্রকাশের পর চারদিক থেকে দারুণ সাড়া পাচ্ছি, আমি অভিভূত।’

গায়ক রেহান রসূল গানটির পেছনের গল্প বললেন এভাবে, ‘একদিন জীবন ভাই আমাকে তুফানের গতিতে আসতে বলেন আরাফাত ভাইয়ের স্টুডিওতে। আমিও পৌঁছে যাই। এক-দেড় ঘণ্টার আড্ডা জমে তিন জনের। এভাবেই গানটি তৈরি হয়। গানটির জন্য সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছি।’

Reneta

সংগীত পরিচালক আরাফাত মহসীন নিধি বলেন, পুরোদস্তুর কমার্শিয়াল ছবির গান। তাই সাধারণ দর্শকের কথা মাথায় রেখে সুর-সংগীত করেছি। ছবি মুক্তির পর থেকে সবার যেমন সাড়া পাচ্ছি, তাতে আমি আনন্দিত। আমাদের পরিশ্রম সার্থক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গীতিকারজীবনতুফানরবিউল ইসলাম জীবনলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধ বন্ধে পাকিস্তানের উদ্যোগ ব্যর্থ

এপ্রিল ৪, ২০২৬

আর্টেমিস-২ মিশন থেকে পৃথিবীর দৃষ্টিনন্দন ছবি প্রকাশ করেছে নাসা

এপ্রিল ৪, ২০২৬

জ্বালানি সংকট: ইসলামাবাদে গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

এপ্রিল ৪, ২০২৬

রোনালদোর জোড়া গোল, দারুণ প্রত্যাবর্তনে শীর্ষেই আল-নাসের

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির কাছে আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT