বিনোদন

কোক স্টুডিওর নতুন গানে ইমন-আলেয়া-শিবলু

রোমান্টিক আমেজের গানটির শিরোনাম ‘ফুল ফুটেছে’। বাংলা গানের আমেজের সঙ্গে থাকবে আরবীয় সংগীতের ফিউশন। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা

ইমন, আলেয়া ও শিবলু কোক স্টুডিওর নতুন গানে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোক স্টুডিওর নতুন গানে ইমন, আলেয়া ও শিবলু পারফর্ম করছেন, ব্যাকগ্রাউন্ডে লাইটিং ও মঞ্চের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘মুড়ির টিন’ শুরু হয় কোক স্টুডিও বাংলা দ্বিতীয় মৌসুম। এরপর একে একে প্রকাশ পেয়েছে বনবিবি, নাহুবো, দাঁড়ালে দূরে, দেওরা, নদীর কূল এর মতো শ্রোতাপ্রিয় সব গান। তারই ধারাবাহিকতায় শনিবার (১০ জুন) সন্ধ্যায় আসছে নতুন গান।

রোমান্টিক আমেজের গানটির শিরোনাম ‘ফুল ফুটেছে’। বাংলা গানের আমেজের সঙ্গে থাকবে আরবীয় সংগীতের ফিউশন। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা। গানটি দর্শক-শ্রোতাদের মন জয় করে নেবে বলে আশাবাদী ইমন চৌধুরী। তিনি এই গানটির সংগীতায়োজন করেছেন।

নতুন এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আরফান মৃধা। শ্রোতাদের কাছে তিনি শিবলু নামে পরিচিত। ‘হাওয়া’ চলচ্চিত্রে ‘সাদা সাদা কালা কালা’ গানটি গেয়ে দর্শকশ্রোতার মন জয় করেছেন তিনি। তার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম। তিনি গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ চলচ্চিত্রে ‘ঘুমটা খুলে বদন তুলে’ গানটি গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন।

কোক স্টুডিও বাংলার নতুন এই গানটির সুর ও সংগীতায়োজনের পাশাপাশি ইমন চৌধুরী এই গানে কণ্ঠশিল্পীদের সঙ্গে সেতার ও ম্যান্ডালিনও বাজিয়েছেন।

বিষয়:আরফান মৃধা শিবলুইমন চৌধুরীকোক স্টুডিও বাংলালিড বিনোদনশিবলুহাওয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…