বিনোদন

গানেই বেঁচে থাকতে চায় শিরোনামহীন, এলো নতুন গান

জমকালো আয়োজনে ‘বাতিঘর’ অ্যালবামের দ্বিতীয় গান প্রকাশ

শীতল পরিবেশে একটি ব্যান্ডের সঙ্গীত পরিবেশনা, বরফে ঢাকা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতল পরিবেশে একটি ব্যান্ডের পাঁচ সদস্যের সঙ্গীত পরিবেশনা, বরফে ঢাকা মাঠে, পাহাড়ের পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানী’র গুলশানে জমকালো আয়োজনে প্রিমিয়ার হলো দেশের স্বনামধন্য ব্যান্ড শিরোনামহীন এর নতুন গান ‘জানেনা কেউ’। গানটি ইউটিউব, স্পটিফাই, আইটিউনস, আমাজনসহ দেশীয় এবং আন্তর্জাতিক সকল জনপ্রিয় ডিজিটাল প্লাটফর্মে একযোগে দর্শক শ্রোতাদের জন্য প্রকাশ পেয়েছে।

এই গানের মিউজিক ভিডিও চিত্রায়িত হয়েছে ভারতের হিমাচল প্রদেশে মানালি, সিস্যু, বিয়াস নদী ছাড়াও ভারতের রাজধানী দিল্লীতে। গানের গল্প চিত্রায়নে শিরোনামহীন ব্যান্ড ছাড়াও ছিলেন অভিনেতা সিফাত আমিন শুভ এবং জান্নাতুল ফেরদৌস বিসমি। গানের ভিডিও নির্মাণে সহযোগিতা করেছে বহুজাতিক কোম্পানি “সিনার্জি সল্যুশন্স”।

শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান জানিয়েছেন, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে গানটি শোনা এবং মিউজিক ভিডিও দেখার বিষয়টি নিশ্চিত করেছেন, মুম্বাই থেকে পরিচালিত বিলিভ আর্টিস্ট সার্ভিসেস, যারা ফান্সের প্রতিষ্ঠান বিলিভ মিউজিক ব্যানারে আন্তর্জাতিক আর্টিস্টদের গান পরিবেশন এবং বিপনন করে থাকেন।

শিরোনামহীন জানায়, তাদের ৮ম অ্যালবাম ‘বাতিঘর’ এ সর্বমোট ১০ টি গান থাকছে। জিয়াউর রহমান এর কথা ও সুরে ‘জানেনা কেউ’ গানটির মিউজিক ভিডিও’র পাশাপাশি শ্রোতাদের কাভার বা গাওয়ার সুবিধার্থে লিরিক ভিডিও রিলিজ করার পরিকল্পনাও চলছে। এছাড়াও, এই গানের চিত্রকল্প ছাড়া পারফর্মেন্স ভিডিও এবং শিরোনামহীনের আন্তর্জাতিক শ্রোতাদের জন্য ইংরেজি ভার্সনেও গানটি প্রকাশ করা হবে

। আগামী জুলাই তে অস্ট্রেলিয়ায় একাধিক কনসার্ট এবং আগস্টে কানাডায় একাধিক কনসার্ট ট্যুরে যাচ্ছে শিরোনামহীন। বলা যেতে পারে, ২০২৪ শিরোনামহীনের ২৮ বছরের পথচলায় ব্যস্ততম বছর।

বাতিঘর গানটি রিলিজের সময় ডিজিটাল কন্টেন্ট মেকার দের উৎসাহিত করার লক্ষ্যে শিরোনামহীন ব্যান্ড থেকে আকর্ষনীয় পুরষ্কার ঘোষণা সহকারে প্রতিযোগিতা আহবান করা হয়েছিলো। শিরোনামহীন থেকে জানানো হয়, প্রতিযোগিতায় তুমুল সাড়া পাওয়া গিয়েছে এবং প্রচুর কনটেন্ট জমা পড়েছে। প্রতিযোগিতার আকর্ষণ ধরে রাখার লক্ষ্যে, দর্শক ভিউ এবং জুরি বোর্ডের বিচারে ‘বাতিঘর’ গানের কনটেন্ট সমূহের মাঝে শীর্ষে থাকা তিন বিজয়ীর হাতে প্রিমিয়ার অনুষ্ঠানের মঞ্চে অফিসিয়াল মার্চেন্ডাইজ তুলে দেয়া হয়।

শিরোনামহীনের ব্যান্ড লিডার এবং গীতিকার সুরকার জিয়াউর রহমান বলেন, শ্রোতাদের ভালোবাসায় শিরোনামহীন অনেক ঝড়, বাধা অতিক্রম করে থমকে না গিয়ে ২৮ বছর পাড়ি দিয়েছে। শ্রোতাদের ভালোবাসায় শিরোনামহীন এর গান শ্রোতাদের মুখে মুখে বহুদূর পথ চলতে চায়। শিরোনামহীনের অপর কম্পোজার কাজি আহমেদ শাফিন জানান, শিরোনামহীন গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে বহু বছর গান পরিবেশন করতে চায়, বেঁচে থাকতে চায় গানের মাঝে।

ব্যান্ডের তরুণ কন্ঠশিল্পী শেখ ইশতিয়াক বলেন, তরুণরাই শিরোনামহীন এর মূল চালিকাশক্তি। বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে দেখা তরুণদের উচ্ছ্বাস একজন তরুণ হিসেবে আমাকে অনুপ্রাণিত করে। ব্যান্ডের কিবোর্ড প্লেয়ার সায়মন চৌধুরী বলেন, “আমাদের আরও অনেক নতুন ক্রিয়েশন দেবার আছে বলে আমি বিশ্বাস করি”। গিটারিস্ট দীপু সিনহা জানান, ব্যান্ডের ব্যস্ততা তাকে নিজের পরিবার থেকে অনেকটাই বিচ্ছিন্ন রেখেছে। কিন্তু, মিউজিকের প্রতি ভালোবাসার আনন্দ তিনি উপভোগ করেন। শিরোনামহীন আরও জানায়, এ বছর শিরোনামহীন এর আরও গান নিয়মিত রিলিজ পাবে।

থাইল্যান্ডে নির্মিত চিত্রায়নে কতদূর, নিঃশব্দপুর এবং ক্লান্ত কফিশপ ছাড়াও দেশে ইনডোর সেট তৈরি করে নির্মিত শুভ জন্মদিন, ভারতে নির্মিত প্রিয়তমা গানগুলোর কাজ প্রায় শেষের পথে। ভক্ত, শ্রোতাদের প্রতি শিরোনামহীন সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সহযোগিতা কামনা করেন। শিরোনামহীন ছাড়াও দেশের সকল ব্যান্ডের ভালো গানের সাথে থাকার এবং ভালো গানকে উৎসাহিত করার জন্য শ্রোতাদের প্রতি আহবান জানায় শিরোনামহীন।

বিষয়:জিয়াজিয়াউর রহমান জিয়াবাতিঘরব্যান্ডলিড বিনোদনশিরোনামহীন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…