বিনোদন

ঈদে ‘কন্যা মন দিলানা’ শিল্পী সোহাগের গান

নদীর পাশে সেলফি তোলা যুবক, সূর্য্যর আলোতে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর পাশে দাঁড়িয়ে যুবক সেলফি তুলছেন, পেছনে নদী ও প্রকৃতি দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ও কন্যা, কন্যা মন দিলানা, লাল শাড়ি পরিয়া কন্যা খ্যাত শিল্পী সোহাগ আসন্ন ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন। তিনি জানান, ৮ এপ্রিল রাতে গানটি ভয়েজ অব সোহাগ ইউটিউবে উন্মুক্ত হবে।

সোহাগের গাওয়া নতুন এ গানের নাম তুমি আমার কে৷ গানটিতে তার সঙ্গে মডেল হয়েছেন পূরবী পিউ। ভিডিও নির্মাণ করেছেন এম এ সোবাহান। গানটির কথা লিখেছেন আমান শিপন। সুর ও সঙ্গীত আয়োজন করেছেন সোহাগ নিজেই।

সোহাগ জানান, এ গান দিয়ে নিজের ভয়েজ অব সোহাগ ইউটিউব চ্যানেলটির যাত্রা শুরু হবে। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে।

সোহাগ বলেন, স্টেজ শো এবং কম্পোজিশন নিয়ে লাস্ট ছয়মাস অনেক ব্যস্ত ছিলাম। এখন থেকে মাসে একটি দুটি করে নতুন গান আমার ইউটিউবে প্রকাশ করবো। প্রতিটি গান শ্রোতা দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিতে তৈরি করবো।

বিষয়:ইউটিউবনতুন গানভিডিওমিউজিকশিল্পীসোহাগ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…