বিনোদন

আইস্ক্রিনে প্রেম, বেদনা ও জীবন যুদ্ধের গল্প

রবিবার থেকে স্ট্রিমিং হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশী কাঁথার জমিন’।

প্রেম ও জীবন সংগ্রামের গল্পের দৃশ্য, দুই চরিত্রের উদ্বিগ্ন মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি নাটকীয় দৃশ্য যেখানে দুই চরিত্র গভীর চিন্তায় ডুবে আছেন, একটি বন্দুকের সামনে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হলো জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। দুই বোনের ভালোবাসা, ত্যাগ আর জীবনের টানাপোড়েনের গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন ‘খাঁচা’ খ্যাত নির্মাতা আকরাম খান।

মাটির মানুষ আর মনের গল্পে বোনা এক নকশী কাঁথার স্পর্শ দেখতে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছে প্লাটফর্মটি। সেই সাথে ‘নকশী কাঁথার জমিন’-কে বলা হচ্ছে প্রেম, বেদনা ও জীবন যুদ্ধের গল্প…!

রবিবার (১৯ অক্টোবর) দুপুর থেকেই আইস্ক্রিন-এ দেখা যাচ্ছে সিনেমাটি!

মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তোলে নকশী কাঁথার জমিনে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায়।

সিনেমায় দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। এ ছাড়াও সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। তা ছাড়াও গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

বিষয়:আকরাম খানখাঁচাজয়া আহসাননকশী কাঁথার জমিনমুক্তিযুদ্ধরওনক হাসান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…