চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় সজল-পূজার নয়া কেমিস্ট্রি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ন ২৭, মার্চ ২০২৩
বিনোদন
A A

বিজ্ঞাপন ও নাটকে অভিনেতা সজলের ক্যারিয়ার প্রায় ২২ বছর! এই লম্বা সময়ে তিনি ছোটপর্দায় দাপিয়ে কাজ করেছেন, পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।

সিনেমাও করেছেন এই তারকা। তার অভিনীত ‘রান আউট’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। আট বছর আগে মুক্তি পাওয়া সেই ছবিতে গতানুগতিক ধারার বাইরে থ্রিলার সাসপেন্সে উন্নত স্বাদ পেয়েছিলেন দর্শক। নতুন করে আবার বড়পর্দায় আসছেন সজল। ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার ছবি ‘জ্বীন’।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজিত, অভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরী পরিচালিত এ ছবিতে সজলের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরী। আর এর মাধ্যমে বড় পর্দার দর্শকরা দেখতে পাবেন সজল-পূজার নয়া কেমিস্ট্রি!

২০১৯ সালে ভৌতিক ঘরানার এ সিনেমাটি শুটিং করেছিলেন সজল। জানিয়েছিলেন, তার গল্প শুনে নিজের মধ্যে নাড়া না দিলে সে কাজ করেন না। হোক সেটা নাটক, টেলিফিল্ম কিংবা সিনেমা।

সজল আরও জানান, ক্যারিয়ারের শুরু থেকে তিনি নাদের চৌধুরীর কাছ থেকে নির্দেশনা ও কাজ করলেও এই প্রথম তার নির্মাণে সিনেমা করলেন।

সজল বলেন, ‘জ্বীন’-এর গল্পটা আমাকে ভীষণভাবে স্পর্শ করেছে। কাজটি নিয়ে আমার উদ্দেশ্য শুরু থেকে সৎ। ঈদে দর্শকরা দেখতে পারবেন। জ্বীনের গল্প নির্মাণ দুটোই ভালো। এখানে হাসি আনন্দ কান্না ভয় রোমান্স সবকিছু আছে। বিশ্বাস রেখে বলতে চাচ্ছি, জ্বীন দেখতে হলে আসুন। ভালো লাগবে।

Reneta

সজল আরও বলেন, সিনেমায় আমরা এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সেখান থেকে বের হতে আমরা বিভিন্ন চেষ্টা করছি। এজন্য আমাদের প্রত্যেকের ভালো কাজগুলোকে সাপোর্ট করা দরকার। আমাদের যে সমস্যা বিরাজমান সেখান থেকে বেরিয়ে আসতে আমি মনে করি দর্শকদের ভালো গল্প ও নির্মাণের ছবি উপহার দেওয়ার কোনো ব্যতিক্রম পথ নেই।

সজল জানান, ঈদে ‘জ্বীন’ আসছে এটা সত্যিই তাঁর কাছে ঈদের আনন্দ বয়ে এনেছে। ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রোশান, মুন, সুজাতা প্রমুখ। এরইমধ্যে ১ মিনিটের টিজার প্রকাশ করেছে জাজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদজ্বীনপূজামুনরোশানলিড বিনোদনসজলসিনেমাসুজাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরাজ বলছেন, সবার ‘পারফরম্যান্সে’ ম্যাচ জিতেছেন

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ পবিত্র শবে কদর

মার্চ ১৬, ২০২৬

৯৮তম অস্কার মঞ্চে কারা হাসলেন শেষ হাসি

মার্চ ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

“সাংবাদিকরা দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করলে জাতির দূরদশা কাটবে”

মার্চ ১৬, ২০২৬

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT