অর্থনীতি

দ্রুত শ্রমিকদের ন্যায্য দাবি নিরসনের ব্যবস্থা: উপদেষ্টা আসিফ

উপদেষ্টা আসিফ শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা আসিফ শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে বক্তব্য দিচ্ছেন, পেছনে সাদা দেয়াল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পোশাক শ্রমিকদের সমস্যা নিরসনের সেল গঠন করা হয়েছে, তার মাধ্যমে দ্রুত শ্রমিকদের ন্যায্য দাবি নিরসনের ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নুরুল কাদির অডিটোরিয়ামে আশুলিয়ায় তৈরি পোশাক কারখানাগুলোর চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ বলেন, নতুন সরকার এসেছে। সেই সরকারকে কাজের সুযোগ দিতে হবে। পোশাক খাতে বহিরাগতদের ইন্ধনে সমস্যা তৈরি হচ্ছে।

এসময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, এই সমস্যা সমাধান না করা হলে শ্রমিক-মালিক কেউ লাভবান হবে না। সুযোগ নিবে তৃতীয় পক্ষ।

বিষয়:উপদেষ্টাশ্রম উপদেষ্টাসরকার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…