বিনোদন

‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

৩ সেপ্টেম্বর প্রকাশ পাচ্ছে ‘দুঃস্বপ্ন’

‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

নতুন অ্যালবাম ‘পেছনের গল্প’ নিয়ে শ্রোতাদের সামনে আসছে ব্যান্ড স্পিরিচুয়াল। আটটি গান নিয়ে সাজানো এই অ্যালবামটি একসঙ্গে প্রকাশ না করে ধাপে ধাপে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে ব্যান্ডটি।

অ্যালবামের প্রথম গান ‘দুঃস্বপ্ন’। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিউজিক ভিডিওসহ প্রকাশ পাবে গানটি। এর মধ্য দিয়েই শুরু হবে ‘পেছনের গল্প’-এর গান প্রকাশের যাত্রা।

‘দুঃস্বপ্ন’-এর পর অ্যালবামের বাকি গানগুলোও পর্যায়ক্রমে প্রকাশ করবে স্পিরিচুয়াল। ব্যান্ড সদস্যরা বলছেন, ২০২৬ সালের মধ্যেই আটটি গান শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

দীর্ঘদিনের সংগীতচর্চার পর ‘পেছনের গল্প’-এর মাধ্যমে নিজেদের নতুন কাজগুলো একসঙ্গে তুলে ধরছে ব্যান্ড স্পিরিচুয়াল। তারা জানান, অ্যালবামের প্রতিটি গানকে আলাদাভাবে প্রকাশ করার এই পরিকল্পনায় শ্রোতারা ধীরে ধীরে পুরো অ্যালবামের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

‘পেছনের গল্প’-এর গানগুলো পাওয়া যাবে স্পিরিচুয়ালের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং বিশ্বের প্রধান ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মগুলোতে। এর মধ্যে রয়েছে স্পটিফাই, অ্যাপল মিউজিক, আইটউনস, অ্যামাজন মিউজিকসহ অন্যান্য জনপ্রিয় স্ট্রিমিং ও মিউজিক প্ল্যাটফর্ম।

দীর্ঘ ১৬ বছরের সংগীতযাত্রার পর নতুন অ্যালবাম নিয়ে স্পিরিচুয়ালের এই আয়োজন তাই ব্যান্ডটির জন্য একটি উল্লেখযোগ্য অধ্যায়। আর সেই অধ্যায়ের শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ‘দুঃস্বপ্ন’ প্রকাশের মধ্য দিয়ে।

বিষয়:দুঃস্বপ্নবাংলা ব্যান্ডব্যান্ডস্পিরিচুয়াল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…