আন্তর্জাতিক

নেতানিয়াহুর ছেলের বিয়ে স্থগিত

পরিবারের সদস্যরা পাহাড়ে সুন্দর দৃশ্যের মাঝে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি পরিবার পাহাড়ে ভ্রমণে এসে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে ছবি তুলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে বেনিয়ামিন নেতানিয়াহু তার ছেলের বিয়ে স্থগিত করেছেন। যুদ্ধ পরিস্থিতির কারণে নিজের ছেলের বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছেন এই ইসরায়েলি প্রধানমন্ত্রী।

রোববার (১৫ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আগামী সোমবার (১৬ জুন) র্দীঘদিনের সঙ্গী অমিত ইয়ার্দেনির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিলেন নেতানিয়াহু পুত্র।

প্রতিবেদনে বলা হয়, তেলআবিবের কাছে একটি সুপরিচিত অভিজাত স্থান রোনিত ফার্মে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। আভনারের অনুরোধে এই অনুষ্ঠানটি কয়েকশ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এতে দেশটির কোনো রাজনীতিবিদ, মন্ত্রী বা নেসেট সদস্যরা আমন্ত্রণ পাননি।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ছেলের বিয়ে আগে থেকেই সমালোচনা চলছিল। ক্ষোভ প্রকাশ করেন নেতানিয়াহু সরকারবিরোধীরাও। তাদের বক্তব্য গাজায় হামাসের কাছে ইসরায়েলিকে জিম্মিদের বন্দি অবস্থায় রেখে নেতানিয়াহু পরিবারের বিয়ে উদযাপনে ব্যস্ত।

আর তাই বিয়ে উপলক্ষ্যে নিরাপত্তার উদ্বেগে পুলিশ অনুষ্ঠানস্থলের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে লোহার রাস্তা অবরোধ এবং কাঁটাতারের বেড়া দিয়েছে। এছাড়া কিবুৎজ ইয়াকুম এর ১.৫ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশসীমাও বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বিষয়:ইরানইরানের হামলাইসরায়েলের প্রধানমন্ত্রীনেতানিয়াহু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…