গাজা সিটি দখলের চূড়ান্ত অনুমোদন দিতে যাচ্ছেন নেতানিয়াহু

নেতানিয়াহু গাজা দখলের চূড়ান্ত অনুমোদনের ঘোষণা দেন, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বক্তৃতা।. Channel i News – চ্যানেল আই নিউজ
গাজা শহরে বড় ধরনের সামরিক অভিযান চালাতে চূড়ান্ত অনুমোদন দিতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের সঙ্গে জিম্মিদের মুক্তি নিয়ে চলমান আলোচনাও আবার শুরু করার নির্দেশও দিয়েছেন তিনি।
আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ২১ আগস্ট গাজার কাছে মোতায়েন সেনাদের সঙ্গে কথা বলার সময় তিনি এই পরিকল্পনার ব্যাপারে নেতানিয়াহু তার অবস্থান স্পষ্ট করে জানান, গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নে তিনি অটল রয়েছেন।
তিনি আরও বলেন, এই অভিযানের আওতায় রয়েছে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক সরিয়ে দেওয়া এবং ধারাবাহিকভাবে ঘরবাড়ি ধ্বংসের পরিকল্পনা। আমরা এখন সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছি। একইসঙ্গে আমি আমাদের সব জিম্মিদের মুক্তি এবং যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের গ্রহণযোগ্য শর্তে অবিলম্বে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছি।
অন্যদিকে, হামাস জানায়, তারা কাতার ও মিসরের মধ্যস্থতায় একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। এই প্রস্তাব ইসরায়েল গ্রহণ করলে সম্ভাব্য এই ভয়াবহ হামলা এড়ানো যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়ে, ইসরায়েলি সেনাবাহিনী ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকার পরিকল্পনা করছে। একইসঙ্গে অতিরিক্ত ২০ হাজার সেনার মেয়াদ বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
এখন বিশ্বজুড়ে নজর রয়েছে নেতানিয়াহুর চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে বলে আশঙ্কা রয়েছে।







