ক্রিকেট

খুলনার বড় সংগ্রহের পর ফলোঅনে ঢাকা মেট্রো

জাতীয় ক্রিকেট লিগ

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও বোলিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেট দল একটি ম্যাচে খেলছে, খেলোয়াড়রা ফিল্ডিং ও ব্যাটিং করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় ক্রিকেট লিগে খুলনা ডিভিশন ও ঢাকা মেট্রোপোলিসের ম্যাচে প্রথম ইনিংসে বড় সংগ্রহ তুলেছিল খুলনা। প্রথম ইনিংসে খুব বেশি দূর আগাতে পারেনি ঢাকা মেট্রোপলিস। প্রথম ইনিংসের পর ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ঢাকা। খুলনার দুই ওপেনার এনামুল হক ও অমিত মজুমদার সেঞ্চুরি তুলেছিলেন প্রথমদিনে।

খুলনা ডিভিশন প্রথমদিনে ৬ উইকেট হারিয়ে ৩৫৮ রান তোলার পর দ্বিতীয় দিন সকালে খুব বেশিদূর আগাতে পারেনি। বাকি ৪ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৮ রান। দুই সেঞ্চুরির পর সর্বোচ্চ ৪৬ রান আসে ইমরুল কায়েসের থেকে। খুলনার সংগ্রহ দাঁড়ায় ৩৭৬ রান।

ঢাকা মেট্রোপোলিসের ফাহিম হাসান নেন ৪ উইকেট, শহিদুল ইসলাম নিয়েছেন ৩টি উইকেট।

জবাবে প্রথম ইনিংসে ব্যাটে নেমে স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের তোপে পড়ে মেট্রোপোলিস। অধিনায়ক নাঈম শেখের সর্বোচ্চ ৫৪ এবং আমিনুল ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রানে ভর করে ২১০ রান সংগ্রহ করে ফলোঅনে পড়ে দলটি।

শেখ মেহেদী নিয়েছেন ৫ উইকেট। আব্দুল হালিম ৩টি এবং টিপু সুলতান নেন ২ উইকেট।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে কোনো উইকেট না হারিয়ে ১২ রান তুলেছে ঢাকা মেট্রোপোলিস। ১১ রানে নাঈম শেখ ও ১ রানে আনিসুল ইমলাম ইমন তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

বিষয়:অমিতএনসিএলএনামুলখুলনা ডিভিশনঢাকা মেট্রোপোলিসফাহিম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…