অর্থনীতি

এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

এস আলম গ্রুপের কর্মকর্তা ছবি, ব্যাংক হিসাব তলব সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এস আলম গ্রুপের একজন কর্মকর্তা অফিসে বসে আছেন, ব্যাংক হিসাব তলবের বিষয়টি সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আলোচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম গ্রুপের পরিচালক এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের কর অঞ্চল-১৫ ব্যাংকসহ ৯১টি প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে। গতকাল বুধবার (১৪ আগস্ট) এ চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

নিজ নিজ নামে পরিচালিত একাউন্টের পাশাপাশি তাদের মালিকানাধীন কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য জানাতে বলেছে এনবিআর।

এস. আলমের স্ত্রী ফারজানা পারভীন, মা চেমন আরা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলবের পাশাপাশি তাদের পিতা-মাতা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও তলব করা হয়েছে।

এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ড, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চেয়েছে কর বিভাগ। গত এক দশকে এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে ব্যাংক দখল, অর্থ পাচারসহ ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ রয়েছে। রাষ্ট্রীয় প্রশ্রয়ে তিনি এসব কর্মকাণ্ড ঘটিয়েছেন বলেও বিভিন্নসময়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বিষয়:এস আলমজাতীয় রাজস্ব বোর্ডতলবব্যাংক লেনদেন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…