শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকার গাজীপুরে অবস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার ৬ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগ।

জানা যায়, সারাদেশে ১ হাজার ৮৭৩টি কলেজের ৭১১টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৬৩ হাজার ২২৭ জন (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯৪ হাজার ৪২০ জন। গড় পাসের হার ৫৭ দশমিক ৮৫ শতাংশ। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results -এ পাওয়া যাবে বলে জানানো হয়ে।

বিষয়:জাতীয় বিশ্ববিদ্যালয়ফলাফল প্রকাশ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…