চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ন ১৯, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়। সোমবার বৃষ্টি ভেজা ফাইনালে চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়কে ৩ উইকেটে হারায় দলটি।

সকালে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়। আগে ব্যাটে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের সংগ্রহ পায় চাঁদপুর গণি আদর্শ উচ্চ বিদ্যালয়। দিনাজপুর জবাবে নেমে ২০ ওভার ব্যাট করার পর হানা দেয় বৃষ্টি। বৃষ্টি নামার আগে দিনাজপুরের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০২ রান। বৃষ্টি আইনে ৪০ ওভারে ১৫৮ রানের লক্ষ্য পায় দিনাজপুর। পরে ৩০.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিনাজপুর একাডেমি স্কুল।

দিনাজপুরকে জেতাতে বড় অবদান রাখে অলরাউন্ডার আইনুল ইসলাম। বল হাতে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। হয়েছেন ম্যান অব দ্যা ফাইনালও। ব্যাটিংয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন দিনাজপুরের ওপেনার আবদুর রউফ।

টুর্নামেন্টে সর্বোচ্চ রান ৩৬০ করেছেন চাঁদপুরের অধিনায়ক সালমান জাহান নিয়াজি। ফাইনালে ৯১ বলে ৬৭ রান করেন তিনি। পেয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান। উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রধান বিপণন ও যোগাযোগ কর্মকর্তা সৈয়দ রায়হান তারিক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও গেম ডেভলপমমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ।

এক নজরে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

Reneta

চ্যাম্পিয়ন: দিনাজপুর একাডেমি স্কুল
রানার্স আপ: চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়
ম্যান অব দ্য ফাইনাল: আইনুল ইসলাম (দিনাজপুর)
ম্যান অব দ্যা টুর্নামেন্ট: সালমান জাহান নিয়াজি (চাঁদপুর)
সর্বোচ্চ রান: সালমান জাহান নিয়াজি (৩৬০ রান)
সর্বোচ্চ উইকেট: সোহেল রানা জীবন (৯ ম্যাচে ২৭ উইকেট, নেত্রকোণা মধুমাছি কচিকাচা বিদ্যা নিকেতন)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদপুরদিনাজপুরপ্রাইম ব্যাংকফতুল্লা
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলসিকে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

এপ্রিল ১২, ২০২৬

বিশ্বের নতুন পরাশক্তি ইরান

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আটকে পড়া বাংলাদেশী জাহাজ দ্রুত হরমুজ প্রণালী পাড়ি দিতে পারবে: ইরানি রাষ্ট্রদূত

এপ্রিল ১২, ২০২৬

শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT