জনপদ

ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শেখ মহিউদ্দিন আহমেদ: ময়মনসিংহের ত্রিশালে জাতীয়ভাবে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৫ মে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ত্রিশাল নজরুল অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজিত “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী, ২০২৬ উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় এই তথ্য জানান সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

প্রতিমন্ত্রী বলেন, সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং সাংস্কৃতিক অঙ্গনকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন। নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালেই জাতীয়ভাবে এই আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব।

উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।

বিষয়:নজরুল জন্মজয়ন্তীপ্রধানমন্ত্রী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…