বিনোদন

যুগ্মভাবে ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’র পুরস্কার, শ্রেষ্ঠ নির্মাতা রুবাইয়াত

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ ঘোষণা

বাংলাদেশের চলচ্চিত্রের পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও নির্মাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও নির্মাতা, যারা বাংলাদেশের চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আনুষ্ঠানিকভাবে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে তথ্যমন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে প্রকাশিত প্রজ্ঞাপনের বরাতে জানা গেছে, এ বছর যৌথভাবে দেয়া হচ্ছে ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’র পুরস্কার।

এরমধ্যে একটি রায়হান রাফী পরিচালিত বহুল আলোচিত ছবি ‘পরাণ’ এবং অন্যটি মুহাম্মদ কাইউম পরিচালিত প্রশংসিত সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।

এদিকে ‘শিমু’ চলচ্চিত্রের জন্য ‘শ্রেষ্ঠ নির্মাতা’র পুরস্কার অর্জন করেছেন রুবাইয়াত হোসেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে প্রকাশিত উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত তালিকায় দেখা যায়, এ বছর ২৭টি বিভাগে ৩২টি পুরস্কার ঘোষণা করা হয়।

এ বছর আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন অভিনেতা ও মুক্তিযোদ্ধা খসরু এবং চিত্রনায়িকা রোজিনা।

বিষয়:কুড়া পক্ষীর শূন্যে উড়াজাতীয় চলচ্চিত্র পুরস্কারনির্মাতাপরাণরুবাইয়াত হোসেনলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…