পরিবেশ

জাতীয় পরিবেশ পদক পাচ্ছে ইনসেপ্টা ফার্মাসহ ৩ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান

পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে পরিবেশ পদক প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে ২০২২ সালের জাতীয় পরিবেশ পদক প্রদান অনুষ্ঠান।. Channel i News – চ্যানেল আই নিউজ

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে নানা অবদান রাখায় ‘জাতীয় পরিবেশ পদক ২০২২’ পাচ্ছে ৩ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (৩০ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মনোনয়নের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগে ব্যক্তিপর্যায়ে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার উপসহকারী কৃষি অফিসার জীবানন্দ রায় এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস মনোনীত হয়েছে।

পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার বিভাগে ব্যক্তিপর্যায়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ (ডক্টর আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান) এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি(বেডস) পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিভাগে ব্যক্তিপর্যায়ে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান, সাতক্ষীরার ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ডক্টর এস এম মফিজুল ইসলাম পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

জাতীয় পরিবেশ পদক পাওয়া প্রত্যেক ব্যক্তি/প্রতিষ্ঠানকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাইশ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য ও অতিরিক্ত আরও ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।

বিষয়:জাতীয় পরিবেশ পদক ২০২২পরিবেশ পদকপরিবেশ শিক্ষাপরিবেশ সংরক্ষণবেডস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…