রাজনীতি

নতুন করে ‘মৌলিক সংস্কারের প্রস্তাব’ জাতীয় নাগরিক পার্টির

নাগরিক পার্টির সদস্যরা মৌলিক সংস্কার প্রস্তাবের পত্র প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগরিক পার্টির সদস্যরা নতুন সংস্কার প্রস্তাবের পত্র প্রদান করছেন, অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ক্ষমতা ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে নতুন করে মৌলিক সংস্কার প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৬ মে) সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের সূচনায় দলটির পক্ষে নতুন এই সংস্কার প্রস্তাব কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজের হাতে তুলে দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আকতার হোসেন। এসময় তারা মৌলিক সংস্কারের নতুন এই প্রস্তাবকে বিকল্প সংস্কার প্রস্তাব বলছেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, জাতীয় সনদ তৈরিতে কমিশন অঙ্গীকরাবদ্ধ। নতুন করে এনসিপির মৌলিক সংস্কার প্রস্তাব কমিশন পর্যালোচনা করেবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অন্তর্বর্তী সরকার ছয়টি পৃথক সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের মোট ১৬৬টি গুরুত্বপূর্ণ সুপারিশকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য গড়ে তোলার প্রক্রিয়া চালাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।

বিষয়:এনসিপিজাতীয় নাগরিক পার্টিমৌলিক সংস্কার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…