রাজনীতি

কেরানীগঞ্জ জুড়ে নসরুল হামিদ বিপুর পক্ষে নৌকার হাওয়া

নসরুল হামিদ বিপুর পক্ষে জনসমর্থন জোরদার করতে জনসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেরানীগঞ্জে নসরুল হামিদ বিপুর পক্ষে জনসমর্থন জোরদার করতে জনসভা অনুষ্ঠিত, নেতাকর্মীরা উৎসাহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শুরুর দিনে নৌকার হাওয়া বইতে শুরু করেছে কেরানীগঞ্জ তথা ঢাকা-৩ সংসদীয় আসনে। এই আসন ঘুরে দেখা গেছে নৌকার প্রার্থী নসরুল হামিদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

ঢাকা-৩ এই সংসদীয় আসনটি শুভাঢ্য, কোন্ডা, তেঘরিয়া, আগানগর ও জিনজিরা এই পাঁচটি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার রয়েছেন প্রায় সাড়ে তিন লাখ। সোমবার সন্ধ্যায় ঢাকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের পর পুরো নির্বাচনী এলাকা নৌকার প্রার্থী নসরুল হামিদ বিপুর ব্যানার, পোস্টার, ফেস্টুনে ছেয়ে গেছে। চায়ের দোকানের আলোচনা এখন গত পাঁচ বছরের প্রাপ্তি আর উন্নয়ন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে বিগত ১৫ বছরে এই নির্বাচনী এলাকায় যে উন্নয়ন হয়েছে তা বিগত দিনে সম্ভব হয়নি। তাই তারা আবারও নসরুল হামিদকে তাদের সংসদ সদস্য হিসেবে দেখতে চান।

সোমবার সন্ধ্যার পরই আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নির্বাচনী মিছিল শুরু করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন, নসরুল হামিদ বিপু বিগত দিনে এলাকায় যে উন্নয়ন করেছে তাতে করে আবারও নসরুল হামিদকে তারা সংসদ সদস্য হিসেবে দেখতে চান।

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ সংসদীয় আসন থেকে নৌকা মার্কায় নসরুল হামিদ ছাড়াও জাতীয় পার্টিসহ মোট ৭জন প্রতিদ্বন্দ্বীতা করছে। সাধারণ ভোটাররা বলছেন শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পক্ষে তাদের রায় থাকবে।

বিষয়:আওয়ামী লীগদ্বাদশ জাতীয় নির্বাচননসরুল হামিদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…