অর্থনীতি

বন্ধ হওয়ার পথে নরসিংদীর টেক্সটাইল শিল্প

নরসিংদীর টেক্সটাইল কারখানার উৎপাদন লাইন, আধুনিক যন্ত্রপাতি ও কর্মীদের কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর টেক্সটাইল কারখানায় আধুনিক যন্ত্রপাতি দিয়ে কাপড় উৎপাদনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুতার মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন খাতে খরচ বেড়ে বন্ধ হওয়ার পথে নরসিংদীর টেক্সটাইল শিল্প। এই অবস্থায় ব্যাংক লোন পরিশোধ, শ্রমিকের বেতন-ভাতা ও অন্যান্য বিষয় নিয়ে বিপাকে পড়েছেন টেক্সটাইল মালিকরা।

দেশীয় কাপড়ের চাহিদার ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর টেক্সটাইলগুলোতে। ছোট বড় মিলিয়ে জেলায় প্রায় দেড় হাজার টেক্সটাইল মিল রয়েছে।

এই মুহূর্তে বেশীর ভাগ মিল রয়েছে হুমকির মুখে। বন্ধ হয়ে গেছে প্রায় ৩০ ভাগ টেক্সটাইল মিল, এক শিফটে চলছে ৫০ ভাগ ও দুই শিফটে চলছে প্রায় ২০ ভাগ। তবে ব্যাংক লোনের কিস্তি পরিশোধের সময় বাড়িয়ে দেওয়াসহ বিভিন্ন খাতে খরচ কমাতে অভিভাবক সংগঠনসহ সরকারের কাছে দাবি জানিয়েছেন টেক্সটাইল শিল্প মালিকরা।

তবে শিল্প মালিকদের এই ক্রান্তি লগ্নে পাশে থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ী নেতারা। শিল্প মালিকদের এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিবে সরকার এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বিষয়:টেক্সটাইলনরসিংদী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…