বিনোদন

গোপনে বিয়ে সারলেন নার্গিস ফাখরি, পাত্র কে?

দম্পতি সুইজারল্যান্ডে সুন্দর দৃশ্যের পাশে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইজারল্যান্ডের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পানে দম্পতি ছবি তুলছেন, পাহাড় ও নদীর পানে তাকিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক সময় ‘রকস্টার’ এবং ‘মাড্রাজ ক্যাফে’র মতো ছবির মাধ্যমে পরিচিতি পেয়ছিলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। কিন্তু সময়ের সাথে সাথে বলিউডের সঙ্গে অভিনেত্রীর দূরত্ব বেড়েছে। বলিউড ত্যাগ করে অভিনেত্রী পাড়ি দেন মার্কিন মুলুকে। আর এবার শোনা যাচ্ছে আমেরিকার এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন নার্গিস। বর্তমানে যার সাথে হানিমুন উদযাপনে ব্যস্ত তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আমেরিকান ব্যবসায়ী টোনি বাগকে বিয়ে করেছেন নার্গিস। ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বসে তাদের বিয়ের আসর।

খুবই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ে সারেন তারা। তবে, তার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে আরও সপ্তাহখানেক আগেই!

সম্প্রতি নার্গিস তার ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড থেকে হানিমুনের ছবি শেয়ার করেছেন এবং টনির পোস্ট করা স্টোরিগুলোও শেয়ার করেছেন। এতে নিশ্চিত হওয়া যায়, তারা একসঙ্গেই রয়েছেন এবং একান্ত সময় কাটাচ্ছেন।

একটা সময় রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। তারপর প্রায় পাঁচ বছর উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সময় যদিও সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি। পরে প্রেম ভাঙার পর সম্পর্কের কথা স্বীকার করেন নার্গিস। বলা বাহুল্য, বহুবার মন ভেঙেছে তার! এবার বিয়ে করে সংসারী হলেন নার্গিস।

বিষয়:নার্গিস ফাখরিবলিউড অভিনেত্রীবিয়ে করলেন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…