ভালোবাসা দিবসকে কেন্দ্র করে জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির নতুন গান মুক্তি পেল। ‘সাতটি মাস’ শিরোনামে রোমান্টিক এই গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এহসান রাহী।
কিছুটা বিরতির পর ডুয়েট গানে ফিরলেন এহসান রাহী। এর সুর ও করেছেন তিনি। ন্যান্সি বলেন, অন্যরকম কথা-সুরের একটি গান। বেশ ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।
নতুন এই গান প্রসঙ্গে এহসান রাহীর ভাষ্য, গানটির সূচনা জীবনের গল্প নিয়ে। ‘সাতটি মাস’র কথা লিখেছেন রাজু চৌধুরী। ন্যান্সির সাথে এটিই প্রথম ডুয়েট গান গীতিকারের। সংগীত আয়োজন করেছেন সেতু চৌধুরী।
‘সাতটি মাস’ গানটি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে ‘শব্দ কারিগর’র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।








