শিক্ষা

দেশের ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন

শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও এর লোগো।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আজ দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারী কলেজের নাম পরিবর্তন করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দু-একটি বাদে প্রায় সবকটিই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ছিল।

বুধবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব কলেজের নাম পরিবর্তনের কথা জানানো হয়। পরিবর্তিত নামগুলো সংশ্লিষ্ট এলাকার নামে নামকরণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার পত্রের নির্দেশনার আলোকে এই নামগুলো পরিবর্তন করা হলো। প্রজ্ঞাপনটি সকল বিভাগীয় কমিশনার ও শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট অধ্যক্ষদেরকে জানিয়ে দেয়া হয়েছে।

বিষয়:নাম পরিবর্তনশিক্ষা মন্ত্রণালয়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…