ক্রিকেট

দুবাই থেকে দলে যোগ দেবেন নাঈম

বাংলাদেশের ক্রিকেটার নাঈম হাসান ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাঈম হাসান ক্রিকেট খেলছেন, তিনি বাংলাদেশের ক্রিকেট দলের সদস্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসন্ন এশিয়া কাপের দল ঘোষণার পর থেকেই আলোচনাটা শুরু— স্কোয়াডে স্বীকৃত ওপেনার দুজন কেন! এনামুল হক বিজয় ও পারভেজ হোসেনের কেউ যদি চোট বা অন্য কোনো কারণে খেলতে না পারেন অথবা একাদশে সুযোগ না পান, তাহলে বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তন করবেন কে?

আলোচনাটা বেড়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল বিকল্প ওপেনারের নাম। ছিলেন মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, মেহেদী হাসান এবং অধিনায়ক সাকিব আল হাসানও। মোহাম্মদ নাঈমকে দলে অন্তর্ভুক্ত করে ওপেনিংয়ের একটি অপশন বাড়াল বিসিবি।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ক্যারিবিয়ান মুলুক থেকে দেশে ফেরার কথা ছিল নাঈমের। তবে এশিয়া কাপের দলে ডাক পেয়ে যাওয়ায় ফিরতি পথে দুবাইয়েই থেকে যাচ্ছেন এই বাম হাতি ওপেনার। আজ এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলে ডাকা হয়েছে ২৩ বর্ষী এই ওপেনারকে।

গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলেছিলেন নাঈম। এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর থেকে ভিন্ন ভিন্ন চোটের কারণে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ ও উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। বিসিবির ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডে ছিলেন তারা দুজন।

আগামীকাল মঙ্গলবার বিকাল ৫.১৫ টায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে সাকিব আল হাসানের দল। সেদিনই দলের সঙ্গে দুবাই থেকে যোগ দেবেন নাঈম। এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট।

বাংলাদেশের এশিয়া কাপের দল
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম।

বিষয়:এশিয়া কাপ ২০২২দুবাইনাঈমনুরুললিড স্পোর্টসসাকিব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…