চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া থেকে হতে পারে নিউমোনিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ন ২৯, মে ২০২৫
- সেমি লিড, স্বাস্থ্য
A A
সোর্স: ডয়চে ভেলে

মাইকোপ্লাজমা সংক্রমণ একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, যা কাশি ও হাঁচির মাধ্যমে ছড়ায়। ব্যাকটেরিয়া শ্বাসনালীতে বসতি স্থাপন করে, যে কারণে শ্বাসকষ্টের লক্ষণ দেখা দেয়।

সম্প্রতি মাইকোপ্লাজমায় আক্রান্ত হয়েছিল জার্মানির ১৩ বছরের শিশু এমিল। সে জানায়, ‘আমার গলা ব্যথা ছিল, আর দুই-তিনবার কানে ব্যথা হয়েছিল। প্রচুর কাশিও হচ্ছিল।

এমিলের ১০ বছর বয়সি ভাই অস্কারও এই সংক্রমণে আক্রান্ত হয়েছিল এবং তার নিউমোনিয়া হয়েছিল। তার শ্বাসকষ্ট, বমি, জ্বর এবং তীব্র কাশিসহ কিছু সমস্যা দেখা দিয়েছিল। অস্কার বলেছে, ‘কাশিতে ব্যথা হচ্ছিল। আর মাঝে মাঝে আমার মুখ বন্ধ হয়ে যেত। পিঠেও ব্যথা হতো। সপ্তাহ দুয়েক আগে অস্কারের নিউমোনিয়া ধরা পড়ে। তবে চেকআপে দেখা গেছে, তার ফুসফুস পরিষ্কার আছে।

গত কয়েক সপ্তাহ ও মাস ধরে শিশুরোগ বিশেষজ্ঞ নিকোস কনস্টান্টোপোলোস আগের চেয়েও বেশিসংখ্যক শিশু ও কিশোর-কিশোরীদের মাইকোপ্লাজমা সংক্রমণের চিকিৎসা করেছেন।

শিশুরোগ বিশেষজ্ঞ নিকোস কনস্টান্টোপোলোস বলেন, একটি সমস্যা হলো ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ সংক্রমণ ও লক্ষণ প্রকাশের মধ্যবর্তী সময়। এটি এক থেকে তিন বা এমনকি, চার সপ্তাহ পর্যন্ত হতে পারে। এর অর্থ, সংক্রামিত ব্যক্তির শরীরে লক্ষণ দেখা দিতে কয়েক সপ্তাহ লেগে যায়। সে কারণে রোগটি সহজেই ছড়িয়ে পড়ে।

এই শিশু বিশেষজ্ঞের ধারণা, মাইকোপ্লাজমায় আক্রান্ত প্রায় ৩০ শতাংশ মানুষের নিউমোনিয়া হয়। তবে ফুসফুসের সংক্রমণ সাধারণত অন্যান্য ব্যাকটেরিয়া, যেমন নিউমোককসাই, দ্বারা সৃষ্ট নিউমোনিয়ার তুলনায় হালকা হয়।

Reneta

তবুও হাসপাতালগুলোতে কখনও কখনও আরও গুরুতর সংক্রমণের ঘটনা বৃদ্ধি পায় বলে জানান মাইক্রোবায়োলজিস্ট ইয়োহানেস হুবার৷ তিনি জানান, গত সপ্তাহে চার-পাঁচজন বড় শিশু মাইকোপ্লাজমা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল – যা আমরা সাম্প্রতিক বছরগুলোতে কখনও দেখিনি। মাইকোপ্লাজমা সংক্রমণের হার সাধারণত চক্রাকারে বৃদ্ধি ও হ্রাস পায়, অর্থাৎ, কোনো বছর সংক্রমণ কম দেখা গেলেও পরের বছর বেশি দেখা যায়। কিন্তু এবছর যা ঘটছে তা অস্বাভাবিক।

ভালো খবর হলো, এটিপিক্যাল নিউমোনিয়া’ নামের এই রোগ নির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিকে ভালো সাড়া দেয়। হুবার বলেন, ‘বেশিরভাগ অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরকে লক্ষ্য করে। কিন্তু মাইকোপ্লাজমা-ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর থাকে না। তাই সেই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে না। তবে রাইবোসোমকে আক্রমণ করা বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক, মাইকোপ্লাজমার বিরুদ্ধে কার্যকর। তাই আমরা সেগুলো ব্যবহার করি।

এই ডাক্তার মনে করছেন, মাইকোপ্লাজমা সংক্রমণের বর্তমান বৃদ্ধির কারণ কোভিড মহামারি। পালমোনারি ও ব্রঙ্কিয়াল মেডিসিন বিশেষজ্ঞ ইয়ুর্গেন বের বলেন, সংক্রমণ প্রতিরোধের জন্য আমরা যে বিভিন্ন ব্যবস্থা নিয়েছিলাম, যেমন মাস্ক পরা, সেটা মাইকোপ্লাজমার সংক্রমণও প্রতিরোধ করেছিল। তাই আমাদের রোগ-প্রতিরোধ ব্যবস্থা মাইকোপ্লাজমা নিয়ে তেমন ভাবেনি। সে কারণে আমরা এখন এমন সংক্রমণ বাড়তে দেখছি।

অন্য কথায়, মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে মাইকোপ্লাজমার বিরুদ্ধে নিজেকে কীভাবে রক্ষা করতে হয়, তা আবার শিখতে হবে। তাহলে নিউমোনিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা আবার কমে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডয়চে ভেলেডিডব্লিউডিডব্লিউ স্টোরিনিউমোনিয়াব্যাকটেরিয়ামাইকোপ্লাজমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

২৪ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বাজারে অস্থিরতায় মূল্যবৃদ্ধি আংশিক কমিয়েছে চীন

মার্চ ২৪, ২০২৬

ওয়ান ইলেভেনের কুশিলবরা এখন কে কোথায়?

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT