২৩ নাবিক নিয়ে দেশে পৌঁছেছে এমভি আবদুল্লাহ

২৩ নাবিক নিয়ে এমভি আবদুল্লাহ এখন দেশের সমুদ্রে অবস্থান করছে, যা দেশের সামুদ্রিক নিরাপত্তা ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
২৩ নাবিক নিয়ে দেশে পৌঁছেছে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ।
আজ (১৩ মে) সোমবার সন্ধায় কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ভিড়েছে জাহাজটি। মঙ্গলবার জাহাজে থাকা ২৩ নাবিককে চট্টগ্রামে নেওয়া হবে।
মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে কয়লা পরিবহন করে আমিরাত যাওয়ার সময় জাহাজটি গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে। মুক্তিপণ পাওয়ার পর ১৪ এপ্রিল ভোরে জলদস্যুমুক্ত হয় জাহাজটি।
২২ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায় জাহাজটি। সেখানে কয়লা খালাসের পর আরেকটি বন্দর থেকে ৫৬ হাজার টন চুনাপাথর বোঝাই করে জাহাজটি ৩০ এপ্রিল ভোরে আরব আমিরাত ত্যাগ করে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







