Advertisements
নেটে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়ে হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন জাতীয় ক্রিকেট দল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেস বোলার মোস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্জাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত শংকা মুক্ত হলেও নিবিড় পরিচর্যায় অন্তত একদিন হাসপাতালে থাকতে হবে কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজকে।






