বিনোদন

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মুজিব’, ভারতে মুক্তি কবে?

দেশের সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে শুক্রবার থেকে চলবে ‘মুজিব—একটি জাতির রূপকার’

বাংলাদেশের সংবাদমাধ্যমের নেতৃস্থানীয় চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর সংবাদ সম্মেলনে বিভিন্ন সাংবাদিক ও অতিথির উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার (১৩ অক্টোবর) দেশের সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধুর পূর্ণাঙ্গ জীবনী নির্ভর সিনেমা ‘মুজিব—একটি জাতির রূপকার’। তবে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি ভারতে মুক্তি কবে? তা জানতে কৌতুহলী অনেকেই।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব’ সিনেমাটি আসছে শুক্রবার বাংলাদেশে মুক্তি পেলেও ভারতে সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৭ অক্টোবর।

দেশে সিনেমাটি মুক্তির আগে মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সেখানে সিনেমাটির মুক্তি সংক্রান্ত তথ্য তুলে ধরেন সিনেমা সংশ্লিষ্টরা।

সিনেমাটি নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, এই সিনেমাটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। এটি একটি সিনেমা নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক। ১৫ আগস্টের ঘটনা কখনও চিত্রায়িত হয়নি, কিন্তু এই সিনেমায় সেই দৃশ্য চিত্রায়িত হয়েছে। সেই মর্মান্তিক দৃশ্যের মাধ্যমেই সিনেমাটি শেষ হয়েছে। এই দৃশ্য দেখা খুবই কষ্টের।

বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এই অভিনেতা বলেন, ‘বায়োপিকে অভিনয় করা যেকোনো শিল্পীর জন্য কঠিন। এমন একটি চরিত্রে অভিনয় করেছি, যেটা বাঙালির কাছে ভীষণ আবেগের একটি চরিত্র। এই আবেগের কারণে অনেক খন্দকার মোশতাকরা আবার অনেক কিছু বলে।’

অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘একজন মানুষ একটা দেশের জন্য জীবন দিয়েছেন, সেই সত্যি ইতিহাস কিছু আমরা দেখতে পাব সিনেমাটিতে।’ এই চলচ্চিত্রে খন্দকার মোশতাক আহমেদ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। তিনি বলেন, ‘মুজিব সিনেমাটি আমার কাছে একটি স্বপ্নের নাম, একটি আবেগের নাম।’

এছাড়াও ছবিতে ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান,সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, জায়েদ খান সহ দেশের শতাধিক শিল্পী।

বিষয়:আরিফিন শুভখায়রুল আলম সবুজগাজী রাকায়েতজায়েদ খানতৌকীর আহমেদদিলারা জামান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…