বিনোদন

হয়ে গেল মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশের জমকালো আসর

মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্সের প্রতিযোগীরা সেজে সুন্দর পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের জমকালো অনুষ্ঠানে মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্সের প্রতিযোগীরা সুন্দর পোশাকে অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হয়ে গেলো মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫। হোটেল লা মেরিডিয়ান বলরুমে বসে আয়োজনটির জমকালো আসর।

গ্র্যান্ড গালা প্রোগ্রামে উইনার, রানার্স আপ এবং ব্র্যান্ড এম্বাসেডরদের সম্মাননা প্রদান করা হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন গ্লোবাল মিডিয়া ফোরামের প্রেসিডেন্ট, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম, চিত্রনায়িকা অপু বিশ্বাস, চলচ্চিত্র পরিচালক সাকিব সনেট, এলিগ্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার ও সিইও ইকবাল হোসেন।

বাংলাদেশের মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্সের জমকালো আসর. Channel i News - চ্যানেল আই নিউজ চ্যাম্পিয়ন হয়েছেন আলফি আলমগীর আকশা, প্রথম রানার্স আপ হয়েছেন আদ্রিজা আফরিন সিনথিয়া ও দ্বিতীয় রানার্স আপ হয়েছেন তানজিনা নিলয়।

ব্র্যান্ড এম্বাসেডর হয়েছেন তমা রশিদ ও তানিশা আক্তার শিলা। অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেছেন অপু বিশ্বাস, কুসুম শিকদার ও রুনা খান প্রমুখ।

বাংলাদেশের মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্সের জমকালো আসর. Channel i News - চ্যানেল আই নিউজ বিচারক প্যানেলে ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, ইভান শাহরিয়ার সোহাগ, রয়া চৌধুরী প্রমুখ।

ফ্যাশন শো নৃত্য ও নানা আয়োজনে মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫ জমকালো অনুষ্ঠানে পরিনত হয়েছিল।

বিষয়:অপু বিশ্বাসফ্যাশনমডেলরাজু আলীম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…