বিনোদন

শপথ নিয়েই নতুন ছবি মুক্তির তারিখ জানালেন কঙ্গনা

কঙ্গনা নতুন ছবির জন্য শুটিং সেটে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী কঙ্গনা নতুন ছবির জন্য শুটিং সেটে প্রস্তুত থাকছেন, যা শিগগির মুক্তি পাবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নতুন ছবি ‘ইমার্জেন্সি’ মুক্তির দিন ঘোষণা করলেন কঙ্গনা। নিজের সামাজিক মাধ্যমে মুক্তির তারিখ জানিয়েছেন তিনি।

ছবির পোস্টার শেয়ার করে, সেখানেই মুক্তির ঘোষণার তারিখ ঘোষণা করেন কঙ্গনা। লিখেছেন, আগামী ৬ সেপ্টেম্বর ‘ইমার্জেন্সি’ মুক্তি পাবে।

মান্ডি থেকে এই প্রথম বিজেপির সাংসদ নির্বাচিত হন কঙ্গনা। লোকসভায় সাংসদ পদে শপথ নেওয়ার পরদিনই ‘ইমার্জেন্সি’র মুক্তির দিন ঘোষণা করেন কঙ্গনা।

‘ইমার্জেন্সি’ ছবিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে তাকে। ভারতের অন্ধকার সময়ের গল্প বলবে ‘ইমার্জেন্সি’।

ছবিতে শুধু অভিনয়ই করেননি, এই চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও পালন করেছেন কঙ্গনা। এর গল্প লিখেছেন, রীতেশ শাহ। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক ও শ্রেয়াস।

এদিকে কয়েক বছর ধরে বক্স অফিসে তেমন সুবিধা করতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা। রেঙ্গুন থেকে শুরু করে ‘মণিকর্ণিকা’, ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ব্যর্থ হওয়ার পর অভিনেত্রীর সবচেয়ে বড় তুরুপের তাস এখন মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’।

বিষয়:ইন্দিরা গান্ধীইমার্জেন্সিকঙ্গনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…