চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বাংলালিংক ও ব্র্যাক ইউনিভার্সিটি’র চুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:23 অপরাহ্ন 02, আগস্ট 2022
তথ্যপ্রযুক্তি, শিক্ষা
A A
Advertisements

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ব্র্যাক ইউনিভার্সিটি-এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি-এর শিক্ষার্থীরা বাংলালিংক-এর অভিজ্ঞ কর্মকর্তাদের কাছ থেকে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রোগ্রামে অংশ নেবার সুযোগ পাবে।

বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ এবং ব্র্যাক ইউনিভার্সিটি-এর রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর হেড অব ট্যালেন্ট ম্যানেজমেন্ট আয়েশা সাঈদ, বাংলালিংক-এর ট্যালেন্ট ম্যানেজমেন্ট লিড স্পেশালিস্ট ঈশানী সাধুখাঁ এবং ব্র্যাক ইউনিভার্সিটি-এর ক্যাম্পাস লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

এই চুক্তির আওতায় ব্র্যাক ইউনিভার্সিটি-এর শিক্ষার্থীরা বাংলালিংক-এর লার্ন ফ্রম দ্য লিডারস, লার্ন ফ্রম দ্য স্টার্টআপস, ক্যাম্পাস টু কর্পোরেট, ক্যারিয়ার বুটক্যাম্প, ক্লাব কোলাবোরেশন, অন স্পট ইন্টার্নশিপ অ্যান্ড জব অ্যাসেসমেন্ট, স্ট্র্যাটেজিক অ্যাসিসটেন্ট প্রোগ্রাম, অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম, ক্যাম্পাস অ্যামব্যাসেডর প্রোগ্রাম, ওমেনটর, এবং ইনোভেটর্সসহ তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়াও তাদের পাঠ্যক্রমে বাংলালিংক-এর বিভিন্ন কেইস স্টাডি অন্তর্ভুক্ত করা হবে।

বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, “আমরা মেধাবী তরুণদের ক্ষমতায়ন করতে চাই যাতে তারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে পারে। ব্র্যাক ইউনিভার্সিটি-এর শিক্ষার্থীরা সবসময় বিভিন্ন খাতে তাদের সক্ষমতা দেখিয়েছে। তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করতে পেরে বাংলালিংক খুবই আনন্দিত।”

ব্র্যাক ইউনিভার্সিটি-এর রেজিস্ট্রার ড. ডেভিড ডাওল্যান্ড বলেন, “আজকের পৃথিবীতে সফল হবার জন্য শিক্ষার্থীদেরকে ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া উচিত। আমরা আত্নবিশ্বাসী যে তারা বাংলালিংক-এর পেশাগত দক্ষতা বৃদ্ধির কর্মসূচি থেকে উপকৃত হবে। এই যৌথ উদ্যোগে আমাদের অংশীদার হবার জন্যে বাংলালিংক কে আমরা ধন্যবাদ জানাই।”

প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক বৃদ্ধিতে বাংলালিংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও গ্রহণ করবে।

ট্যাগ: বাংলালিংকব্র‌্যাক ইউনিভার্সিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে!

পরবর্তী

কুড়িগ্রামে নদনদীর পানি বাড়ছে, আবার বন্যার শঙ্কা

পরবর্তী

কুড়িগ্রামে নদনদীর পানি বাড়ছে, আবার বন্যার শঙ্কা

হৃতিকের চেহারা পছন্দ নয় সামান্থার!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাতদের জন্য সতর্কবার্তা: হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কর্মজীবী নারীদের নিয়ে ডা. শফিকুর রহমানের মন্তব্যে ছাত্রদলের বিক্ষোভ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় কূটনৈতিক মিশন চালু করতে কারাকাসে পৌঁছেছেন মার্কিন দূত

ফেব্রুয়ারি 1, 2026

বড় মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ

ফেব্রুয়ারি 1, 2026

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ জঙ্গি নিহত

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version