মাগুরা সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতা ও বাঁক নির্দেশনা বোঝানো সাইনবোর্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ
মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নয়ন মন্ডল (২৫) নামের এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত নয়ন মন্ডল ওই গ্রামের বিকু মন্ডলের ছেলে।
মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার অফিসার ইন চার্জ (তদন্ত) গৌতম ঠাকুর জানান, সকালে এক নিকটাত্মীয়কে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে স্থানীয় সারঙ্গদিয়া বাজারে আসেন নয়ন। বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় সড়কে একটি ইজিবাইককে অতিক্রম করার সময় তার চালিত মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







